প্রধান সূচি

ভান্ডারিয়ায় করোনায় আক্রান্ত হয়ে সাবেক অধ্যক্ষের মৃত্যু

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন (৫৯) করোনায় আক্রান্ত হয়ে রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল ৫টায় তার গ্রামের বাড়ি পার্শবর্তী কাঠালিয়া উপজেলার সৌলজালিয়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন স্থানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, কলেজ পরিচালনা কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক সাবেক এমপি তাসমিমা হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এছাড়াও সমবেদনা জানান, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মনিরুল হক মনি জোমাদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial