প্রধান সূচি

পিরোজপুরে বৃক্ষরোপন কর্মসূচি

দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিী আওতায় সামাজিক বনবিভাগ, বাগেরহাট এর নিয়ন্ত্রাধীন পিরোজপুর এসএসএনটিসি’র আওতায় ২০২০-২০২১ আর্থিক অর্থবছরে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বানায়ন প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার ষ্টীপ বাগান সৃজন ও ১৫০টি বসতবাড়ীতে চারা রোপন করা হয়েছে।

উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি-১) পোন্ডার নং-৩৯/০২ সি-তে ১৫ হাজার গাছের চারা রোপন করা হচ্ছে। শনিবার বিকেলে ৯ হাজার চারা রোপনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মো. আব্দুর রহমান,  ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুদ্দিন, পিরোজপুর এসএসএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

প্রকল্পের আওতায় এর আগে হেতালিয়া-নদমূলা বেড়িবাঁধে ৬ হাজার চারা রোপন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই এর মধ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial