ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ জাহিদুর রহমান সুজন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ভুবনেশ্বর খাল লাগোয়া মাছ বাজার এলাকার মৃত আব্দুল আজীজ খানের ছেলে।
ভান্ডারিয়া থানার এএসআই মো. আমিনুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে বন্দরের শের-ই-বাংলা সড়কের দশআনি পুকুর পাড়ে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। এসময় আটকৃতের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত বেল্লাল সরদার গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনের চাপায় শ্রমিকের মৃত্যু »
