প্রধান সূচি

পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনের চাপায় শ্রমিকের মৃত্যু

পাইকগাছায় ইটভাঙ্গার মেশিন উল্টে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বড়দল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিজানুর রহমান (৪০) গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রির ছেলে।

জানা গেছে, মিজানুর রহমানসহ আরো ৪ জন ইটভাঙ্গার মেশিন নিয়ে পার্শ্ববর্তী বড়দল এলাকায় ইট ভাঙ্গতে যাচ্ছিল। রবিবার সকাল ১০টায় শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় ইটভাঙ্গা মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ইটভাঙা টলির নিচে চাপা পড়ে মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৪ জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial