প্রধান সূচি

ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মো. বখতিয়ার শরীফ (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে ভান্ডারিয়া পৌর শহরের কলেজ মোড় এলাকার জামিরতলা গ্রামের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে আটক করে থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার এস আই মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪/৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বখতিয়ার হোসেনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। এসময় বখতিয়ার দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত বখতিয়ার শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, রখতিয়ার একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সে একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়েছে। এদিকে, এ ঘটনার ৩ দিন আগে আঞ্চলিক রুটের মাদক ব্যবসায়ী বখতিয়ারের ছেলে রাকীব শরীফ (২৩)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial