প্রধান সূচি

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে তামিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোসনতারা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু তামিমা ওই গ্রামের মো. রফিক সরদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করার সময় সে পাশের ডোবায় পড়ে যায়। দুপুর আড়াইটার দিকে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে তুলে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা সিদ্দিকী তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial