প্রধান সূচি

লকডাউনে কঠোর অবস্থানে পিরোজপুর জেলা পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় সরকার ঘোষিত লকডাউনে কঠোর অবস্থানে মাঠে নেমেছে পিরোজপুর জেলা পুলিশ।
শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে পিরোজপুর জেলার ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরসহ শহরের প্রধান প্রধান স্থান ঘুরে দেখা গেছে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জরুরী প্রয়োজনে যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অযথা যারা বের হচ্ছে তাদেরকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে।
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম শুক্রবার সকালে শহরের সিও অফিস মোড়, বলেশ্বর ব্রীজ এলাকায় লকডাউনে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামানসহ পুলিশের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial