বাগেরহাটে জেলা আওয়ামী লীগ সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত
বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা আন্ত:জেলা বাস মালিক সমিতির উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকিসহ বাস মালিক সমিতির কর্মকর্তা, কর্মচারি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনা করে বাগেরহাটের সকল মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় দলীয় নেতা কর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
Please follow and like us:
« কাউখালীতে আশ্রায়ন ও আবাসন প্রকল্পের পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
