প্রধান সূচি

কোভিড-১৯ সচেতনতায় জেলা ব্যবসায়ী সমিতির প্রচারাভিযান ॥ প্রশাসন কঠোর অবস্থানে

কোভিড-১৯ সচেতনতায় জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা নকীব।
শুক্রবার সকালে গোলাম মাওলা নকীবের নেতৃত্বে জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনাকালীন সচেতনতামূলক প্রচারাভিযান চালায়। এসময় তারা ব্যবসায়ীসহ সকলকে সরকারি নির্দেশনা পালন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, সরকারি নির্দেশনায় অনুয়াযী লকডাউন চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাঁচাবাজার ও মুদির দোকান খোলা থাকবে। এরপরে সব দোকানপাট যাতে বন্ধ থাকে এ ব্যাপারে সকলকে আহবান জানাচ্ছি। হোটেল-রেষ্টুডেন্ট ব্যবসায়ীদের বলেছি যেন তারা খাদ্য সরবরাহ করে এবং হোটেলের ভিতরে বসে কেউকে খাওয়ানো না হয়।
তিনি বলেন, করোনাকালীন সময়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রণোদনা ঘোষণা করেছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান করবেন বলেছেন। কিন্ত জেলা, উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর ঘোষিত কোন প্রণোদনা পাচ্ছে না। জেলা-উপজেলা এলাকার ব্যবসায়ীরা দোকান ভাড়া দিয়ে যাচ্ছে, আমাদের দোকান ভাড়া ঘর মালিকরা মওকুফ করছে না। এসব এলাকার ব্যবসায়ীরা বিভিন্নভাবে ঋণ নিয়ে দোকান ভাড়া, কর্মচারীদের বেতন দিয়ে যাচ্ছে।
তিনি সরকারের কাছে অনুরোধ জানান, করোনাকালীন সময় আমাদের দোকানপাটের যে ক্ষতি হয়েছে, তাতে ব্যবসায়ীরা ব্যাংক বা এনজিও থেকে যে ঋণ নিয়েছেন অন্তত তাদের সেই ইন্টারেস্ট মওকুফ করা হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন সহায়তা প্রদান করা হয়।
এদিকে, দ্বিতীয় দফায় শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে শহরের মুদি বাজার ও কাঁচা বাজারের লোক জনের ভিড় লক্ষ করা গেছে।
সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ছিল পুলিশের চেকপোষ্ট বসানোসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
লকডাউন বাস্তবায়নে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএমসহ পুলিশে উর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
এদিকে, লকডউনে স্বাস্থ্যবিধি ও সরকারী বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial