প্রধান সূচি

কাউখালীতে আশ্রায়ন ও আবাসন প্রকল্পের পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলার ভূমিহীন, গৃহহীন, গুচ্ছগ্রাম এবং আবাসন প্রকল্পের বাসিন্দারা এবার প্রথম কোরবানির ঈদ উদ্যাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনর উপহারের দেয়া নতুন ঘরে। অন্যের জমিতে বা বাড়িতে থাকা মানুষগুলোর এবারের ঈদের দিন ছিল অন্যবারের চেয়ে আলাদা। নতুন বাড়িতে ঈদ উদ্যাপন করেছেন আমরাজুড়ি ও চিরাপাড়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
এসব প্রকল্পের বসবাসকারী অসহায় মানুষের আনন্দ বাড়িয়ে দিতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে কাছে।
এই গরু কোরবানির দিয়ে কোরবানির মাংস অসহায় মানুষের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে পৌঁছে দেয়া হয়।
প্রকল্পের বাসিন্দা হেমায়েত হোসেন নামের একজন বলেন, ‘জীবনে ভাবি নাই নিজের ঘরে ঈদ করতে পারমু। প্রতিবছর কারও না কারও দুয়ারে গিয়া থাকতাম একটু মাংসের আশায়। এইবার আল্লায় মুখ তুলিয়া চাইছেন। নতুন ঘরে প্রথম ঈদ করলাম। এর মতো আনন্দের কিছু নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা জানান, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের কাছে উপজেলার আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের অসহায় মানুষের জন্য কোরবানির জন্য একটি গরু চেয়েছিলাম যাতে তারা কোরবানির দিনে একটু মাংস খেতে পারবে। সাথে সাথে তিনি একটি গরু পাঠিয়েছিলেন। ফলে এবারের ঈদটাও তাদের কাছে অন্য রকম। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই ঈদের আনন্দ ছড়িয়ে গেছে।
এদিকে, কাউখালীর নতুন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial