প্রধান সূচি

স্বরূপকাঠীতে কোরবানির গরু নিয়ে গেল চোরে …

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কোরবানির জন্য ক্রয় করা দু’টি গরু চোরেরা নিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের খলিফা বাড়ি থেকে গরু দুইটি চুরি হয়েছে। গরু দুইটি একই এলাকার মো: শহিদুল্লাহ খলিফা এবং আব্দুর রাজ্জাক নামে পৃথক দুই ব্যক্তি কোরবানির জন্য হাট থেকে কিনেছিলেন।

জানাগেছে, ওই ওয়ার্ডের খলিফা বাড়ির অবসরপ্রাপ্ত চাকুরিজীবি শহিদুল্লাহ খলিফা প্রতি বছর একা একটি গরু দিয়ে কোরবানি করে আসতেন। প্রতিবারের মত তিনি এবারও কোরবানি করার জন্য ৫৮ হাজার টাকায় একটি গরু কিনেন। গরু নিয়ে বাড়িতে এসে বাড়ীর সামনে বেধে রাখেন। ওইদিন গভীর রাতে চোরেরা গরুটি চুরি করে নিয়ে যায়।

অপরদিকে খলিফা বাড়ীর কাছাকাছি আব্দুর রাজ্জাক মিয়া ও তার তিন ভাই মিলে ৭৮ হাজার টাকা দামে কোরবানির করার জন্য একটি গরু কিনে এনে তারাও বাড়ীর সামনে রাখেন। একই দিনে ওই রাতে রাজ্জাক মিয়ার গরুটিও চোরেরা নিয়ে যায়।

তারা জানান, যেহেতু আল্লাহর রাস্তায় কোরবানির জন্য নিয়ত করে গরু কিনেছিলাম। সে গরু চোরেরা নিয়ে গেছে। কারা গরু নিয়েছে তা জানতে বা দেখতেও পারিনি। তাই বিষয়টি নিয়ে কোন থানা পুলিশ করিনি।

ইউপি সদস্য মুহিদ মাহমুদ বলেন, একই রাতে একই এলাকা থেকে কোরবানির গরু দুইটি চুরি হয়েছে। থানায় পরামর্শের জন্য তাদের বলেছিলাম। কিন্তু কোরবানির জন্য নিয়ত করা কেনা গরু চুরি হয়েছে। তাই তারা কিছু করতে রাজি হয়নি। গরু চুরির পর তারা পূনরায় উভয়ই গরু কিনে এনে কোরবানি দিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial