নাজিরপুরে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান
পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দেয়া খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি প্রদান করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
সোমবার বিকেলে তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নতুন রাস্তা ও শ্রীরামকাঠী ইউনিয়নের মীরেরহাটে প্রধানমন্ত্রীর দেয়া ওই উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে ‘ক্রিস্টাল মেথ আইস’ মাদকসহ ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ক্রিষ্টাল মেধ আইস মাদকসহ আটক ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী মাসুম খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর »
