প্রধান সূচি

করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ নির্ধারণ

করোনার টিকা নেয়ার নতুন বয়সসীমা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৫ জুলাই করোনার টিকা নেয়ার বয়স ৩৫ বছর করা হয়। এর দুই সপ্তাহের মাথায় তা কমিয়ে ৩০ বছর করা হলো।

আজ সোমবার থেকেই ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial