বাহাউদ্দিন নাসিমের রোগ মুক্তি কামনায় পিরোজপুরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর আশুরোগ মুক্তি কামনা করে শুক্রবার জুম্মাবাদ পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মুসল্লি অংশ নেয়।
কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আকতারুজ্জামান ফুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না পোদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সিকদার, জেলা যুবলীগের সহসভাপতি জাহিদ হোসেন পিরু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা রাসেল পারভেজ রাজা, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জহিরুল হক টিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাসুম খান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম।
