প্রধান সূচি

ফেসবুকে ইসলাম ধর্ম ও রাসুল (সা:)কে অবমাননা

নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ॥ গ্রেফতার-১

পিরোজপুরের নাজিরপুরে ফেসবুকে ইসলাম ধর্ম ও রাসুল (সা:)কে নিয়ে কটুক্তিসহ অবমাননার অভিযোগ প্রাণ হালদার (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের চাচাতো ভাই।  সোমবার গভীর রাতে নাজিরপুর উপজেলা সদরের নিজ বাসা থেকে অভিযুক্ত প্রাণ হালদারকে আটক করে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় নাজিরপুর উপজেলা সদর বাজারের ঔষধ ব্যবসায়ী এস এম রিয়াজ উদ্দিনের লিখিত অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত প্রাণ হালদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মামলা রুজু ও আটকের বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঝাঁধহশধৎ উযধষর নামক একটি ফেসবুক আইডি থেকে ২৯ মে রাত ৮টা ৪ মিনিটে ইসলাম ধর্ম ও রাসুল (সাঃ)কে কটুক্তিসহ অবমাননাকর একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি অভিযুক্ত চৎধহ ঐধষফধৎ তার নিজের আইডিতে শেয়ার করেন। আটকের পর পুলিশ তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করেন। এসময় পুলিশ ও সংবাদকর্মীদের সামনে অভিযুক্ত প্রাণ হালদার ওই পোস্টটি তার আইডিতে শেয়ার করাসহ আইডিটি তার ব্যক্তিগত আইডি বলে স্বীকার করেন।

অভিযুক্ত প্রাণ হালদার ওই পোস্টটি তার নিজের আইডিতে শেয়ার কথার স্বীকার করে জানান, আমি বিষয়টি না বুঝে করেছি। এর জন্য আমি অনুতপ্ত।

ঘটনার বিষয়ে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার বলেন, প্রাণ হালদার আমার চাচাতো ভাই সেটা ঠিক। তবে তাদের সাথে আমাদের পারিবারিক সর্ম্পক তেমন ভালো নয়। সর্বপরি সে যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে। তার বিচার হওয়া উচিত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial