প্রধান সূচি

পিরোজপুরে আরও দুইজন করোনা আক্রান্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৬৫

পিরোজপুরে নতুন করে আরও দুই জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত দুইজনই নারী এবং পিরোজপুর পৌরসভার বাসিন্দা। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে একজন তার পরিবারের সাথে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। করোনাভাইরাসের কারণে সেখানে দীর্ঘদিন আটকে থাকার পরে চলতি মাসের ১৫ তারিখের পরে পিরোজপুরে এসে হোমকোয়ারেন্টাইনে ছিল। পরে ওই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তারমধ্যে আজ শনিবার একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া পিরোজপুর পূবালী ব্যাংক শাখার এক কর্মকতার করোনা আক্রান্ত হওয়ার পরে নতুন করে তার স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial