প্রধান সূচি

চিতলমারীতে ঘূর্ণিঝড় আম্পানে পুস্তক ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় আম্পানে সদর বাজারের পুস্তক ব্যবসায়ী ও জেলা পুস্তক সমিতির সাবেক সহ-সভাপতি মো. কামরুল আহসান মুনসুরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চিতলমারী সদর বাজারের ‘কথাকলি বই ঘর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের দেওয়াল থেকে পানি পড়ে লেকচার, পাঞ্জেরী, অনুপম, প্রগতি, এটম, প্রাইম ও বিভিন্ন কোম্পানির এবং কিন্টার গার্টেন এর সহায়ক বই ও ষ্টেশনারী দ্রব্যের ক্ষয়-ক্ষতি হয়। করোনা পরিস্থিতি ও ঈদের ছুটির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ৮০ হাজার টাকার বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে তার বসতঘরের টিনের চালা উড়ে গিয়ে ঘরের জিনিসপত্রসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে।

চিতলমারী উপজেলা পুস্তক সমিতির সভাপতি তাপস চন্দ্র বাড়ৈসহ উপজেলা পুস্তক সমিতির সদস্যরা বৃহস্পতিবার ওই ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial