চিতলমারীতে কর্মহীন শিল্পীদের মানবিক সহায়তা প্রদান
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তাররোধে গৃহে থাকা কর্মহীন ৩০ জন শিল্পীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সংগীত শিল্পী, নিত্য শিল্পী, যাত্রা শিল্পী, বাদ্য শিল্পী ও আবৃত্তিকারদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ন সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল প্রমুখ।
পরে সমবেত শিল্পীরা ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন’ এই গানটি গেয়ে করোনাকে জয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
