প্রধান সূচি

কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ির ক্ষতি ॥ উপড়ে গেছে শতাধিক গাছ

পিরোজপুরের কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ। সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমরাজুড়ি, দাশেরকাঠী, কেউন্দিয়া গ্রামের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাউখালী সদর, আমরাজুড়ি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্যরা।

কাউখালী সদর ইউনিয়নের উত্তর কেউন্দিয়া গ্রামের দাইয়েন মৃধা বলেন, ৫ থেকে ৭ মিনিটের ঝড়ে  মেহগনি ও রেইনট্রি গাছ বাড়ির ওপর ভেঙ্গে পড়ায় তাদের বাড়ি ও পাশের বাড়ির আরেকটি ঘর ভেঙ্গে গেছে।

একই এলাকার মতিউর রহমান জানান, ঝড়ে তার অর্ধ শতাধিক মেহগনি ও রেইনট্রি গাছ উপড়ে পড়ে যায় এবং কলাবাগানের অনেক ক্ষতি হয়েছে।

রাতে ঝড় থেমে যাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থানের সড়কের উপর পড়ে থাকা গাছ অপসারণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial