পিরোজপুরে পূবালী ব্যাংক কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত ॥ ব্যাংক লকডাউন
পিরোজপুরে পূবালী ব্যাংকের একজন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেয়া হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংক কার্যালয়ে গিয়ে ব্যাংক কার্যালয়ে সেটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন।
উল্লেখ্য, সোমবার ঈদের দিন রাতে পিরোজপুর পূবালী ব্যাংকে কর্মরত উক্ত কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে পিরোজপুর স্বাস্থ্য বিভাগের কাছে। রাতেই শহরের শিক্ষা অফিসের এলাকার উক্ত ব্যাংক কর্মকর্তার বসবাসের বাড়িটি লকডাউন করা হয়।
Please follow and like us:
« প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় চাকুরীজীবি ও স্বচ্ছলদের নাম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় ধর্ষণ মামলায় কথিত সাংবাদিক টুটুল জেলহাজতে »
