প্রধান সূচি

ভান্ডারিয়ায় সাংবাদিক কাজী ফজলুর রহমানের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শহীদ কাজী দেলোয়ারের বড় ভাই কাজী ফজলুর রহমান (৬৪) আজ রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার সাভার এনাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৪ সালে ১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে যোগদান করেন।
আজ ররিবার রাতে জানাজা শেষে ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পর্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial