পিরোজপুরে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত ॥ জেলায় আক্রান্ত ৬২
পিরোজপুরে নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬২। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে দুই জন, নাজিরপুর উপজেলায় ৪ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ৩ জন। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা ভিত্তিক আক্রান্ত হলো- পিরোজপুর সদর উপজেলায় ১৫ জন, ভান্ডারিয়া উপজেলায় ১২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৩ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন এবং নাজিরপুর উপজেলায় ৭ জন।
Please follow and like us:
« চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু : নতুন আক্রান্ত ৪ জন »
