প্রধান সূচি

পিরোজপুরে ‘২৪তম বিসিএস ফোরাম’ এর উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে ইমাম, মোয়াজ্জিন, প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীর ৩০০ অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে পিরোজপুরে কর্মরত ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘২৪তম বিসিএস ফোরাম’।
শনিবার পিরোজপুর জেলা ষ্টেডিয়াম সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম,

ভান্ডারিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল আউয়াল, মো. জাহাঙ্গীর আলম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদারসহ ২৪তম বিসিএস ফোরামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে পোলাও চাল, সেমাই, দুধ, চিনি, ডাল, সরিসা তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial