করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরের তুষখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল লস্করের খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া যানবাহন শ্রমিক ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ মো. সোহেল লস্কর। শনিবার তুষখালী লঞ্চঘাট এলাকায় মাহেন্দ্র চালক, ইজিবাইক চালকসহ সহস্রাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ মো. সোহেল লস্কর জানান, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তিনি তুষখালী, ধানিসাফা ইউনিয়নের বিভিন্ন যানবাহন শ্রামকসহ ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার আরও এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে একই পরিবারের ৪ জনসহ ৮ জনের করোনা শনাক্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ২৫০ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ »
