প্রধান সূচি

কাউখালীতে ২৫০ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

করোনা সংক্রমণ পরিস্থিতিতে পিরোজপুরের কাউখালী উপজেলার ২৫০টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলার মসজিদসমূহের ব্যবস্থাপনা কমিটি ও ইমামদের হাতে অনুদানের নগদ অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম. আব্দুস শহীদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সিনিয়র সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ বিভিন্ন কারণে মসজিদে মুসল্লীরা স্বাভাবিকভাবে ইবাদত করতে আসতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মসজিদের অনুকূল ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial