কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফলইবুনিয়া গ্রামের মো. কালাম খানের মেয়ে কারিমা (৪) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় কারিমা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বলেন, শিশুটি স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে।
Please follow and like us:
« পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো ॥ একদিনে সর্বাধিক ৯ জন শনাক্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে নেতা কর্মীদের ঈদ উপহার »
