প্রধান সূচি

শিশু বয়সেই সব রোজা রাখছে মা হারা রিফাত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের শিশু রিফাত হোসেন এ বছর সব রোজা রাখছে। রিফাত স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী’র ছাত্র। রিফাতের জন্মের পরেই তার মা মারা যায়। ওর বয়স এখন ১১ বছর। এবছর রিফাত সব রোজা রাখা শুরু করেছে। রিফাত ছোট থেকে ৫টি, ৭টি করে রোজা রাখতো। এ বছর যখন সে সব রোজা রাখার নিয়ত করে রোজা রাখা শুরু করে তার ২৪তম রোজা সম্পন্ন হয়। ওই দিন সে ইফাতার করে তারাবিহ নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ২৫তম রোজা রাখার জন্য রাতে সেহরী খেতে ওঠে ব্যাকুল হয়ে পড়ে। তখন অসুস্থতার কারণে তার বাবা তাকে রোজা রাখতে দেয়নি। এজন্য তার মাত্র একটি রোজা বাদ যায়। ওই একটি রোজা বাদে শুক্রবার পর্যন্ত শিশু রিফাতের ২৮তম রোজা রাখা চলছে। এই ছোট বয়সে তার সিয়াম সাধনার প্রতি অধিক আগ্রহে খুশী তার পরিবারসহ আত্মীয় পরিজন। শিশু রিফাত রোজা রাখার পাশাপাশি পড়ছে তারাবীহ নামাজও।

রিফাত বলে, ‘রোজা রাখতে তার খুবই ভাল লাগছে। তবে মাঝে মধ্যে বিকেলের দিকে একটু আধটু পেটে ব্যাথা, সাথে শরীর খুবই দুর্বল লাগে। তবে তাতে তার কোন কষ্ট হয়না।’  রিফাত জানায়, রোজা রাখতে গিয়ে মাঝে মধ্যে অসুস্থ হওয়ায় তার বাবা তাকে রোজা রাখতে নিষেধ করছিল। তাতেও সে রোজা রাখা বন্ধ করেনি। রিফাত বলে তবে এখন রোজা রাখায় তার বাবা, দাদিসহ পরিবারের সবাই খুশী। শিশু রিফাত বলছে রোজা রেখে ইফতার করা তার কাছে দারুন উপভোগ্য। এজন্য তাকে সবাই খুবই ভালবাসছে। রিফাত বলছে আগামীতে আল্লাহর নাম নিয়ে সে ৩০ রোজাই সম্পন্ন করবে। এজন্য রিফাত সবার দোয়া চাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial