প্রধান সূচি

বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এতিম ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনী ঈদ উপহার প্রদান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এতিম ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনী পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ২৬ হর্স রেজিমেন্ট শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে শহরের দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং ইয়াছিন খানের পুল সংলগ্ন নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসা ও শিশুসদনের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, তেল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স রেজিমেন্টের মেজর সাদিকুজ্জামান জোহা, দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. মহিউদ্দিন, পৌরসভার কাউন্সিলর আব্দুল হাইসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী এতিমখানা এবং স্বরূপকাঠী উপজেলার বালিহারী খাদেমুল ইসলাম কওমী মাদ্রাসা ও এতিমখানায় সেনাবাহিনীর উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার ৮৮জন এতিম ও দুঃস্থ মাদ্রাসা শিক্ষার্থীকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। জেলার ৭টি মাদ্রাসা ও এতিমখানায় ২০০ জন এতিম ও দুঃস্থদের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial