পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো ॥ একদিনে সর্বাধিক ৯ জন শনাক্ত
পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো। শুক্রবার একদিনে সর্বাধিক সংখ্যক ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা হলো ৫৩ জন।
শুক্রবার রাতে নতুন ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।
তিনি জানান, নতুন আক্রাক্ত রোগীদের মধ্যে ৮ জনই জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের। অপরজন মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের। এরা সবাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে। শুক্রবার রাতেই নতুন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।
সিভিল জানান কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ৮৮১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৫৩টি করোনা পজেটিভ, ৫৯২টি নেগেটিভ রিপোর্ট এসেছে। ২৪৩টি রিপোর্ট এখনও আসেনি। করোনা রোগী থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ জন।
