ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে পিরোজপুর জেলা পুলিশ
করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরের নিম্ন আয়ের মানুষেরা যখন দিশেহারা ঠিক তখন পিরোজপুর জেলা পুলিশ ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে খাবার।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ মানুষের খাদ্য সংকট দূর করতে নেয়া হয়েছে এই উদ্দ্যোগ। বৃহস্পতিবার রাতভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন।
পিরোজপুরে কর্মরত ২০১৪ সালের পুলিশ সদস্যদের ৪৭তম ব্যাচের নিজেদের অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। প্রায় ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয় হয়।
Please follow and like us:
« ঘূর্ণিঝড় আম্পানে পিরোজপুরে ৩ জন নিহত ॥ মৎস্য ঘের ও ফসলের ক্ষতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিশু বয়সেই সব রোজা রাখছে মা হারা রিফাত »
