প্রধান সূচি

পিরোজপুরে নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত

পিরোজপুরে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন ভান্ডারিয়া উপজেলায় এবং মঠবাড়িয়া উপজেলায় দুই জন। রবিবার রাতে এদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ এটি নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগী হলো ৩৮ জন।

আক্রান্তদের এলাকায় রাতেই প্রশাসনের কর্মকর্তারা গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।

করোনা আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ১১ জন, মঠবাড়িয়া উপজেলায় ৭ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন এবং নাজিরপুর উপজেলায় ১ জন রয়েছে।

পিরোজপুর জেলায় এ পর্যন্ত ৭৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে

কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট ৩৮টি। কোভিড-১৯ নেগিটিভ রিপোর্ট ৫৩৮টি। ১৯১টি নমুনার রিপোর্ট এখনও আসেনি।

করোনাভাইরাস (কভিড-১৯)পজেটিভ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ জন। এরা হলেন পিরোজপুর সদর উপজেলায় ১ জন, মঠবাড়িয়া উপজেলায় ১ জন এবং ভান্ডারিয়া উপজেলায় ৪ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial