প্রধান সূচি

ভান্ডারিয়া ও ইন্দুরকানী করোনাভাইরাসে কর্মহীন মানুষের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তাঁর সরাসরি তত্ত্বাবধানে শনিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিজনিত মানবিক সহায়তা হিসেবে কর্মহীন শ্রমজীবি ও দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান ও কাপড় বিতরণ করা হয়েছে।
জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও দুঃস্থ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহিবুল হোসেন মাহিম বিভিন্ন স্থানে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।
দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি এডভোকেট মতিউর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও জেপি’র সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম হাওলাদার প্রমুখ।
এরপর বালিপাড়া ও নবগঠিত চন্ডীপুর ইউনিয়নের কর্মহীন গ্রামবাসীর মাঝে ত্রাণ বিতরণের কাজ করা হয়। বালিপাড়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে খাদ্য দ্রব্য ও কাপড় বিতরণ করেন উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, জেপি’র উপজেলা সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার, সহ-সভাপতি শহীদুল ইসলাম দোদুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, জাতীয় মহিলা পার্টি’র সভানেত্রী রাজিয়া সুলতানা রানী প্রমুখ।
বিকেলে উপজেলার পত্তাশী ও নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
এছাড়া সকালে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র তত্ত্ববধানে শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।
নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, জেপি নেতা মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সেপাই প্রমুখ।
ভান্ডারিয়া ও ইন্দুরকানীতে দুঃস্থ কল্যাণ সংস্থার এ ত্রাণ কাজ পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী ও আতিকুজ্জামান খোকন।
উল্লেখ্য, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি করোনাজনিত দুর্যোগের কারণে অসহায় কর্মহীন মানুষের সহায়তায় গত শুক্রবার থেকে ভান্ডারিয়ায় অবস্থান করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial