প্রধান সূচি

শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরীতে মেম্বারদের অনিয়ম

বাগেরহাটের শরণখোলায় করোনায়ভাইরাসের কারণে কর্মহীন নিম্নআয়ের মানুষ ও হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর তা সংশোধনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

যেহেতু, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রদান করার কথা, তাই এই সুযোগে  উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কতিপয় লোভী ইউপি সদস্য তাদের নিজের মোবাইল নম্বরটি জুড়ে দিয়েছে সুবিধাভোগীর নামের পাশে।

এছাড়া, তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নাম রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে, অনিয়মে জড়িতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরী করে তালিকা উপজেলা পরিষদে জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করতে গিয়ে  নির্বাহী কর্মকর্তার কাছে এ অনিয়ম ধরা পড়ে। উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে খোন্তাকাটা ইউনিয়নে অনিয়মের মাত্রা বেশি বলে জানায় সংশ্লিষ্টরা। ওই এলাকায় এক ইউপি সদস্যের মোবাইল নাম্বার ৪০জন সুবিধাভোগীর তালিকায় পাওয়া গেছে। তবে সুফলভোগীদের নামের পাশে তাদের প্রত্যেকের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও কিছু ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে সেখানে তাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদানের ব্যবস্থা করায় তারা এই অপকৌশলের আশ্রয় নেয়। এছাড়া, তালিকায় অপেক্ষাকৃত স্বচ্ছল ও সরকারি অন্যান্য সুবিধাভোগীদের নামও দেওয়া হয়েছে। এসব অনিয়ম ধরা পড়ার পর সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে তালিকা সংশোধন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial