প্রধান সূচি

পিরোজপুরে মায়ের সামনে কলেজ পুড়ুয়া ছেলেকে পিটিয়ে জখম করলেন ইউপি মেম্বর

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে মায়ের সামনে কলেজ পড়ুয়া ছেলেকে পিটিয়ে হাত ও পা গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খড়ের গাদায় (মেই) আগুন দেয়ার অভিযোগ তুলে ইব্রাহিম হাওলাদার (১৮)কে ডেকে নিয়ে মায়ের সামনে বেধরক পিটিয়ে আহত করে ওই মেম্বর। এসময় সামাজিক নিরাপত্তা ভেঙ্গে সেখানে প্রচুর লোকজন জড়ো হয়। এরপর মেম্বর ছেলেটির মা হেনোয়ারা বেগমকে বলেন খড়ের গাদায় আগুন দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জড়িমানা করা হলো।

এ ব্যপারে ইব্রাহিমের মা হেনোয়ারা বেগম বলেন, “আমার আপন মেয়ের জামাইয়ের খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়েছে। সে আগুন আমার ছেলে নিভাচ্ছিলো। সেখান থেকে ধরে নিয়ে মেম্বার এইভাবে আমার ছেলেকে পিটিয়েছে। আমি চিৎকার করছি কান্না-কাটি করছি, কিন্তু মেম্বরের মন গলে নাই।”

এদিকে খড়ের গাদার মালিক ইব্রাহিমের ভগ্নিপতি শাহজাহান শেখ বলেন, আমার বাড়ির উপর তিনটি খড়ের গাদায় আগুন লাগায় দুর্বৃত্তরা। আমার শালা ইব্রাহিম সেই আগুন নেভাতে এসেছিলো। সেখান থেকে ধরে নিয়ে জাকির মেম্বার বেধরক পেটায়। মূলত: এই মেম্বারকে আমরা ভোট দেই নি বলে সে প্রতিশোধ নিয়েছে। কারণ আমার খড়ের গাদায় আগুন লেগেছে সে বিষয়ে আমি তো তাকে কোন অভিযোগ করি নি।

এ ব্যাপারে ইউপি মেম্বর জাকির হোসেনকে ফোন দিলে সেটি না ধরে অন্য একটি নাম্বার থেকে ফোন দেয়। তখন ইব্রাহিমকে পিটানোর কথা অস্বীকার করে মোবাইল সংযোগ কেটে দেয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial