প্রধান সূচি

কাউখালীতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে তিনজনের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে তিনজনের দুই হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।

মোছা. খালেদা খাতুন রেখা বলেন, শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সামাজিক দূরত্ব না মানার সত্যতা মেলে। এ সময় তিনজনকে দুই হাজার  একশত টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ ও মানুষকে ঘরে রাখতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial