প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে জেলা প্রশাসনের পিপিই প্রদান

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে জেলা প্রশাসন। বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ পিপিই প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মফিজুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এস এম পারভেজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, এস এম রেজাউল ইসলাম শামীমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন ২০টি পিপিই প্রদান করা হয়। এর আগে পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল কিরম ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের জন্য ১০টি পিপিই এবং ২ লাখ টাকা অনুদান দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial