প্রধান সূচি

পিরোজপুরে আরও দুই করোনা রোগী শনাক্ত ॥ জেলায় আক্রান্ত ২৮

পিরোজপুরে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বুধবার রাতে জেলায় আরও দুই জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ জনে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নতুন দুইজন করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। নতুন আক্রান্ত দুইজনই নারী। এদের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এরমধ্যে একজনের বাড়ি মঠবাড়িয়া পৌর এলাকায় এবং অন্যজনের বাড়ি উপজেলার তুষখালী ইউনিয়নে। রাতেই উপজেলা প্রশাসন আক্রান্তদের এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial