প্রধান সূচি

পিরোজপুরে অসচ্ছল প্রতিবন্ধিদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে অসচ্ছল প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মাছিমপুর এলাকায় প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নিজস্ব অফিস মিলানায়তনে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, কনসালটেন্ট ফিজিও ডা. সংগ্রাম কান্তি কুন্ডসহ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial