প্রধান সূচি

পিরোজপুরে আশা’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ এর উদ্যোগে কোভিট-১৯ ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ৯ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এ খাদ্য সমগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

আশা সংস্থার পক্ষ থেকে পিরোজপুরের কর্মকর্তারা জেলা প্রশাসকের কাছে ৫শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেট ও জেলার ৬টি উপজেলার নির্বাহী অফিসারদের কাছে ২০০টি করে প্যাকেট হস্তান্তর করা হয়। প্রতিটি খাদ্য সহায়তা প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন দেয়া হয়।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশার ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান, পিরোজপুর ডিষ্ট্রিক ম্যানেজার শেখ ফিরোজ আহমেদ, আরএম শংকর লাল পাল, সফিকুল ইসলাম, এসআই মো. শাহ আলম শেখ, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. আবু বকর ছিদ্দিক, সিরাজুল ইসলামসহ আশা’র কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial