প্রধান সূচি

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে ডাক্তার-নার্সদের ৬শ’ এন-৯৫ মাস্ক প্রদান

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি’র হাতে ৬শ’ এন-৯৫ মাস্ক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, নাসির উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, বর্তমান অবস্থায় এন-৯৫ মাস্ক পাওয়া দুঃষ্কর ও ব্যয়বহুল। পিরোজপুরে এন-৯৫ মাস্কের অভাবে ডাক্তার ও নার্সরা করোনা ঝঝুকির মধ্যে ছিল। জেলা পরিষদের চেয়ারম্যানে উদ্যোগে এ মাস্ক পেয়ে এখন ডাক্তাররা নিরাপদে চিকিৎসাসেবা দিতে পারবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নমুনা সংগ্রহ ও রোগীদের চিকিৎসার জন্য ডাক্তাররা কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্দেশনায় জেলা পরিষদের অর্থায়নে ৬০০ এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।
তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে এর আগে ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রধান করা হয়েছে।
এছাড়া করোনা পরিস্থিতির শুরু থেকে জেলা পরিষদের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম, জনসাধারণসহ বিভিন্ন পেশাজীবী’র মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান বিতরণ করা হয়। কর্মহীন হয়ে পড়া জেলার ৩ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়। বর্তমানে আরও ৬ হাজার ৮০০ পরিবারকে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial