নাজিরপুরে দরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ
করোনা পরিস্থিতির দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজীবের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে দুই শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শ. ম শাহজাহান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বাবর মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান হাওলাদার, ইউনিয়ন যুবলীগ নেতা মো. রাসেল সিকদার প্রমুখ।
