মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে শুক্রবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এদিন শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৫৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপন সাহা, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রসুল সেখসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে প্রাথমিক পর্যায়ে তার নির্বাচনী এলাকার ২৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার কর্মহীন মানুষের মাঝে ১৩ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় এবং বর্তমানে দ্বিতীয় পর্যায়ের ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে।
