প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র হটলাইনে ম্যাসেজ পেয়ে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে অসহায় হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের বাড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। মন্ত্রীর পক্ষে খোলা মোবাইলের হটলাইনের ম্যাসেজের প্রেক্ষিতে প্রতি রাতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আর এ খাদ্য সহায়তা পেয়ে খুশি হচ্ছেন অসহায় পরিবারগুলো।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে মধ্যবিত্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করলেও লাইনে দাড়িয়ে কিংবা প্রকাশ্যে ত্রাণ সামগ্রী নিতে পারছে না। যার কারনে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

পিরোজপুর শহরে মন্ত্রীর পক্ষে হটলাইনে প্রতিদিন শতাধিক ম্যাসেজ আসে। ম্যাসেজের মধ্যে তাদের আহাজারির কথা লিখে জানায় অনেকে- ‘লোকলজ্জার ভয়ে ত্রাণের কথা বলতে পারছি না। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। আপনাদের মাধ্যমে সাহায্য প্রার্থী।’ পরিচয় গোপন রেখে শহরের শেখ পাড়া, সিআই পাড়া, পিটিআই সড়ক, শহরতলীর ভাইজোড়া, দেওনাখালীসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক পরিবার এ হটলাইনের ম্যাসেজের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন।

মন্ত্রীর পক্ষে এ হটলাইনে খাবার পৌঁছে দেয়ার দায়িত্বে রয়েছেন পিরোজপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ ইমরান আহম্মেদ। তিনি জানান, মন্ত্রীর নির্দেশে এ হটলাইনের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে এবং তারা খাদ্য সহায়তার জন্য কাউকে বলতেও পারছে না। হটলাইনে খবর পাওয়ার সাথে সাথে আমরা তাদেরকে এ সহায়তা দিচ্ছি। মন্ত্রীর নির্দেশ পিরোজপুরে কোন লোক অনাহারে থাকবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial