প্রধান সূচি

পিরোজপুরে ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশলীকে হুমকি দেয়ার অভিযোগ ॥ থানায় ডায়েরী

পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিনকে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে শাকির আলী খান নামে এক ঠিকাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে। শাকির আলী খান মেসার্স পিয়াল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক। তার বাড়ী পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী গ্রামে।

পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিনের করা ডায়েরী থেকে জানা গেছে, মেসার্স পিয়াল এন্টারপ্রাইজের মালিক শাকির আলী খান ২০১৮-২০১৯ অর্থ বছরে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা প্রাচির মেরামতের কাজ পান। কিন্তু কাজটি শেষ না করেই তিনি বিলের জন্য উপ-সহকারী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তায় বের হলে অপমান অপদস্ত করবেন বলে হুমকি প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial