পিরোজপুরে কর্মহীনরা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর খাদ্য সহায়তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় কর্মহীন ৫৩০ ব্যক্তি পেলেন ইফতার ও খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জীবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।
মন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কেল আলী হাওলাদার, সহ-সভাপতি নারায়ন চন্দ্র ঢালীসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রথম পর্যায়ে পিরোজপুর-১ আসনের অধীন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ১৩ হাজার পরিবার এবং দ্বিতীয় পর্যায়ে ১৭ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
