করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুর কন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান
করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার উদ্যোগে পত্রিকার প্রকাশক ও জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকা কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পত্রিকার সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এসময় পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল্লাহ হুমায়ূন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার দিপঙ্কর মাতা মিন্টু, ষ্টাফ রিপোর্টার শাওন আকন, ফটো সাংবাদিক রঞ্জন মৃধা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ছোলাবুট, আধা লিটার তেল দেয়া হয়।দুই পর্বে ১০০ জন অসহায় মানুষকে এ খাদ্য সহায়তা দেয়া হলো।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনায় মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত »
