প্রধান সূচি

চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা ছাত্র নিহত

বাগেরহাটের চিতলমারীতে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে ইমন মল্লিক (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ইমন হিজলা শেখপাড়া গ্রামের মো. আনসার মল্লিকের ছেলে ও হিজলা আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত ১০দিকে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে একটি চম্বল গাছ বসতঘরের উপর উপড়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ইমন মল্লিক গাছের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা গাছের নিচ থেকে ইমনকে উদ্ধার করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, হিজলা ইউপি চেয়ারম্যান আজমীর কাজী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে হিজলা হাফেজিয়া মাদ্রাসা কবরস্থানে ইমনকে দাফন করা হয়।

এদিকে, কালবৈশাখী ঝড়ে হিজলা গ্রামের ছোট-বড় অর্ধশতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial