প্রধান সূচি

কাউখালীতে কৃষকের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে প্রান্তিক কৃষকের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার আমরাজুড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় আমরাজুড়ি ইউনিয়নের ১০জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ  বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এনামুল হক।

বিতরণকালে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কোন জায়গা খালি থাকবে না, এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা শুরু করেছি। যেন তারা বাড়ির পাশে বিভিন্ন খালি জায়গাগুলো শাকসবজির আবাদ করতে পারে।

এছাড়া কাউখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে শেখ হাসিনা সেনানিবাসের ২৬হর্স রেজিমেন্ট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial