স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দোকানে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের (উপ-সচিব) নেতৃত্বে সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানে পুলিশের সহায়তায় পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে সিকদার ষ্টোরকে ৫ হাজার টাকা, পপুলার ষ্টোরকে ৫ হাজার ও মাতৃভান্ডার ষ্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« সুন্দরবনে হরিণ, হরিণের মাংস, ফাদ, ও ট্রলারসহ আটক ৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান »
