প্রধান সূচি

ভান্ডারিয়ায় সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকদের অনুদান হিসেবে অর্থ সহায়তা দিয়েছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। তিনি ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক। ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম মিলন জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের ২ লাখ টাকা অনুদান সহায়তা দিয়েছেন। এর আগে তিনি প্রেসক্লাবের ভবন নির্মানের জন্য ৫ লাখ টাকা দিয়েছেন। মিরাজুল ইসলামের বাড়ী উপজেলার তেলীখালী ইউনিয়নে। তার বাবা আলহাজ শাহাদাৎ হোসেন তেলীখালী ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে মারা যান। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুদ্দিন তার (মিরাজুল ইসলামের) ছোট ভাই।
মিরাজুল ইসলামের বড় ভাই মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial